চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বার(২৮জুলাই) বিকালে দীঘিনালা উপজেলা অডিটোরিয়াম সম্মেলনে কক্ষে প্রকল্পে সহায়তাকারী সংস্থা: ইউকে এইড, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা (সিডা), মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স নেদারল্যান্ড, জার্সি ওভারসিজ এইড, জার্সি সরকারের অলাভজনক অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠান ও কনরাড এন. হিলটন ফাউন্ডেশন।
কারিগরী সহায়তাকারী সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ
প্রকল্প বাস্তবায়নকারী সহযোগী কারিতাস বাংলাদেশ। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা জাবারাং কল্যাণ সমিতি আয়োজনে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলাট মেরুং ইউনিয়ন এলাকার বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরন করেন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জাবারাং কল্যান সমিতির পরিচালক বিনোদন ত্রিপুরা।এতে স্বাগত বক্তব্য রাখেন
জাবারাং কল্যান সমিতির টিমলিডার বিদ্যুৎ জ্যোতি চাকমা। মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনা চাকমা সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মো সোহেল রানা, মেরুং ইউনিয়ন পরিষদ সমীরন চাকমা প্রমূখ।
আলোচনা সভা শেষে দীঘিনালা উপজেলা মেরুং ইউনিয়ন জাবারাং কল্যান সমিতির তথ্যসংগ্রহকারীদের মাধ্যমে মোবাইল এ্যাপ'র তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্থ ৩শত পরিবারের মাঝে
শর্তহীন নগদ আট হাজার টাকা, স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ( ২০লিটার ১টি বালতি, ১টি মগ, ২গোসলের সাবান, ২কেজি ডিটারজেন্ট, ১০পিচ খাবার স্যালাইন, ৬লিটার বিশুদ্ধ পানি, একটি নেইল কাঁটার, নারীদের জন্য ১০িপচ স্যানিটারি ন্যাপকিন দেয়া হয়।