
সাহেব আলী, নওগাঁ :
নওগাঁয় গণভোটের রায় বাস্তবায়ন তেল সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ মে বিকেলে মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব ও জেলা সেক্রেটারি আ.স.ম সায়েম, এবি পার্টির জেলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আল হাসান প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গণভোটের রায় উপেক্ষার মাধ্যমে জাতির সাথে প্রতারণা শুরু করেছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর নানান অজুহাত দেখিয়ে গ্যাসের দাম বাড়িয়ে জনগনকে ফেলেছে অস্বস্তিতে। বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির দায় এই সরকারকেই নিতে হবে। গণিভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি অবিলম্বে জ্বালানি তেলের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের দাম কমানো না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।