1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা সমাবেশ

উজ্জ্বল হক প্রধান, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

বৃষ্টিকে উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, সমাবেশ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহাম্মেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন,
আমরা জনাব তারেক রহমানকে এবং পুরো দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জাতীয়তাবাদী দলসহ অন্যান্য যারা আছেন সবাইকে বলতে চাই—গোবিন্দগঞ্জ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন রাজপথ দখল করবে, রাজপথ ছেড়ে দেবে না। ঝড়-বৃষ্টি আর যত প্রতিকূলতা আসুক, রাজপথ তারা ছেড়ে দেবে না, ইনশাআল্লাহ।
হুমকি-ধামকি দিয়ে কোনো লাভ হবে না।
যারা আজীবন ক্ষমতায় থাকার জন্য দোয়া করেন, তাদের জন্য আমাদের এটা মেসেজ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুল হক চৌধুরী ডিউক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইদুর রহমান রানক, আব্দুল মান্নান সেন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান আকন্দ, সদস্য সচিব কাজী এহসানুল হক রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহআলম, পৌর যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন লিপন,সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনি ও সদস্য সচিব মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা পায়ে হেঁটে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে যোগ দেন।
বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ।
সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে গিয়ে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, জাসাস, মৎস্যজীবী দল ও তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost