চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক-মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
আলমগীর হোসাইন
আপডেট টাইম :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
৩৯
বার পঠিত
কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়টির মাঠে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবু জুবায়ের আল মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, চিলমারী উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক নুর আলম মুকুল, নির্বাহী মাজিস্ট্রেট কাজী রিমা আক্তার, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার, উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ একেএম নুর-ই ইসলাম, প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচছা জানানো হয় এবং অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ও এসএসসি-২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অভিভাবক সমাবেশে প্রায় সাত শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply