
মো: সাজিদ পিয়াল,টাংগাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট ৫৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (১১ মে ২০২৬) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা ও ইউনিটে চলমান অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইলের নির্দেশনায় সকল থানা ও ইউনিটের ইনচার্জদের কঠোর অবস্থানে থেকে মাঠ পর্যায়ে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রিভেন্টিভ,নিয়মিত মামলা,মাদক ও অন্যান্য উদ্ধার সংক্রান্ত মামলায় এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৫৬ জনকে গ্রেফতার করা হয়।এসময় মাদকবিরোধী অভিযানে ২৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করে পুলিশ।জেলা পুলিশ জানিয়েছে, টাঙ্গাইলে অপরাধ নিয়ন্ত্রণ মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এদিকে টাঙ্গাইল জেলা পুলিশ জনগণকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছে,অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।