
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারুকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ করেছে পুলিশ ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম ১৮ মে রাতে সাড়ে তিন টায় গোপন তথ্যের ভিত্তিতে নওগা সদর থানাধীন শিমুলিয়া উত্তর পাড়া গ্রামে টিন শেড বিশিষ্ট একটি রুমের বাড়িতে তল্লাশি করা হয়। বাড়ির মালিকের নাম শামসুল ইসলাম। সে অন্য আরেকটা বাড়িতে থাকে। কিন্তু তার ছেলে আসামি তানশেন (২৮) পিতা সামসুল গ্রাম শিমুলিয়া থানা জেলা নওগাঁ, হৃদয় চন্দ্র (২৭) পিতা বিমল গ্রাম শিমুলিয়া পশ্চিম পাড়া, আল আমিন (৩৪) পিতা আশরাফ গ্রাম শিমুলিয়া উত্তর পাড়া উভয় থানা জেলা নওগাঁ। তারা সকলে মিলে জুয়া খেলে।
আসামি হৃদয় চন্দ্র Melbet, 7000bet, QQ,EE.COM Mostbet জুয়ার এজেন্ট সহ অবৈধভাবে ই মানি ট্রানজেকশন করে গত এক মাসেই দের লক্ষ টাকার লেনদেন করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এসময় আসামি দের কাছ থেকে ২ টা ডেক্সটপ, ২ টা সিপিইউ, ২ টা কি বোর্ড, ২ মাউস ওয়াই ফাই রাউটার, টাচ মোবাইল ৩ টা ২টা বাটন মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।