
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ মে বেলা ১১টায় সদর উপজেলা হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্সনইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি স্থানীয় প্রতিনিধি, কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং স্টেকহোল্ডার অংশ নেন।