বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Headline
Wellcome to our website...
এবি পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক, উপজেলা আহ্বায়কসহ ১০ নেতার এনসিপিতে যোগদান
/ ৪৬৬ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা শাখার আহ্বায়কসহ ১০ জন নেতা গতকাল (৩০ অক্টোবর) রাত ১১ টায় এনসিপিতে যোগদান করেছেন মর্মে গুঞ্জন উঠেছে জেলা জুড়ে। ওই ১০ নেতার মধ্যে রয়েছে জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সদর উপজেলা আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব মোহাম্মদ নুরজামাল, জেলা শাখার সদস্য আইয়ুব আলী, আমিনুল ইসলাম, নুরজামাল, দুলাল সরকার, আলমগীর হোসেন, স্বপন সরকার ও উপজেলা শাখার সদস্য সাইফুল ইসলাম।

এবি পার্টির ১০ নেতার হঠাৎ এনসিপিতে যোগদানের বিষয়টি গুঞ্জন নাকি সত্যি এ বিষয়ে জানতে চাইলে এনসিপি’র জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, গতকাল রাত ১১টায় এবি পার্টির ১০ নেতার মধ্যে ৬ জন দল থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেছেন, বাকি ৪ জন আজ-কালের মধ্যে যোগদান করার কথা রয়েছে। তারা সবাই এবি পার্টির জেলা ও উপজেলা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এনসিপির আদর্শ ও সাংগঠনিক কাঠামোর প্রতি আকৃষ্ট হয়ে তারা স্বেচ্ছায় এনসিপিতে আনুষ্ঠানিক যোগদান করেন।

তিনি আরো জানান, যোগদানকালে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদের হাতে তারা ফুলের তোড়া তুলে দেন। এসময় কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে নবাগত ৬ সদস্যকেও ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করানো হয়।

জানতে চাইলে, এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সদ্য পদত্যাগকৃত সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ জানান, আমরা ১০ জন সদস্য এবি পার্টি থেকে পদত্যাগ করে এনসিপির সাংগঠনিক আদর্শে উজ্জীবিত হয়ে স্বেচ্ছায় গতকাল ৬ জন এনসিপি’র জেলা কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড.আতিক মুজাহিদের হাতে ফুলের তোড়া দিয়ে ও সাংগঠনিক ফরমফিলাপের মাধ্যমে এনসিপিতে যোগদান করি। এই সংগঠন ইতোমধ্যে আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

এব্যাপারে কথা হলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ জানান, গতকাল এবি পার্টির বেশকিছু দায়িত্বশীল পদত্যাগ করে এনসিপিতে যোগদান করেছেন। আমরা তাদের সাধুবাদ জানাই। চিহ্নিত ফ্যাসিস্ট ছাড়া এনসিপি সবার জন্য উন্মুক্ত। এটি গণমানুষের দল, ছাত্র-জনতার দল। যে কেউ যে কোন সময় এই দলে সম্পৃক্ত হতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
  12345
13141516171819
20212223242526
27282930   
       
      1
       
15161718192021
293031    
       
     12
       
  12345
6789101112
13141516171819
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031