বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Headline
Wellcome to our website...
উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট
/ ৪৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের উলিপুর-৩ আসনে বিএনপির কেন্দ্র ঘোষিত মনোনয়ন স্থগিতের দাবীতে প্রতিবাদ এবং দীর্ঘদিনের জনবান্ধব নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল খালেককে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, দিনমজুর, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, পল্লী চিকিৎসক জাহিদ হোসেন, মতলেবুর রহমান, আতাউর রহমান, মশিউর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জননেতা আব্দুল খালেক শুধু বিএনপির একজন শক্তিশালী সংগঠকই নন, তিনি উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন ও সংগ্রামের কঠিন সময়ে তিনিই তৃণমূলকে একত্রে ধরে রেখেছেন। মানুষের সমস্যায় ছুটে যাওয়া, নেতাকর্মীদের পাশে থাকা এবং দলীয় সংগঠনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা তুলনাহীন।

তাঁরা আরও বলেন, ত্যাগী, পরীক্ষিত, সৎ ও জনপ্রিয় একজন নেতাকে উপেক্ষা করে ভিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে, সংগঠন দুর্বল হয়ে পড়বে, এমনকি আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে। উলিপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই নেতাকে বাদ দিলে জনগণের রায় অবহেলিত হবে।

বক্তারা কেন্দ্রীয় বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান, “জনগণের মতামত, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং সংগঠনের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে আব্দুল খালেককে উলিপুর-৩ আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করতে হবে। এই দাবিই আজ উলিপুরবাসীর দাবি।”

পরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে একটি র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
  12345
13141516171819
20212223242526
27282930   
       
      1
       
15161718192021
293031    
       
     12
       
  12345
6789101112
13141516171819
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031