
নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী:
বাংলাদেশ হিন্দু মহাজোটের নীলফামারী জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে শ্রী সুমন চক্রবর্তীকে সভাপতি ও শ্রী রবি দে-কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধান বিহারী গোস্বামী ও সাধারণ সম্পাদক সুসান্ত কুমার চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭৬ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে উপদেষ্টা হিসেবে অ্যাড. মলয় কুমার রায়, শ্রী স্বাধীন ঘোষ, ডা. কল্লোল কুমার রায়, শ্রী নারায়ন রায়, শ্রী ঝন্টু ভৌমিক ও শ্রী উজ্জ্বল রয়েছেন। এছাড়া নির্বাহী সভাপতি হিসেবে শ্রী প্রদীপ কুমার দে মিঠু, সিনিয়র সহ-সভাপতি শ্রী বিপুল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সুজন রায়, সাংগঠনিক সম্পাদক শ্রী চন্দন রায় ইনজয়, দপ্তর সম্পাদক শ্রী জগদিশ চন্দ্র রায়, প্রচার সম্পাদক শ্রী অবিনাশ রায়, অর্থ সম্পাদক শ্রী সাগর দে এবং নির্বাহী সদস্য হিসেবে শ্রী লাল মোহন রায়সহ আরও অনেকে রয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটির মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সম্প্রদায়ের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা হবে।



