
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে গোমনাতী ইউনিয়নের চৌরঙ্গী বাজার থেকে আলসিয়া বাজার সড়কের দুই পাশে প্রায় ১২০০টি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপি বরাদ্দের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী মো. মামুন উর রশিদ,ডোমার উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু, গোমনাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিজ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তহিদুর রহমান বুলবুল এবং গোমনাতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রইছুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে স্থানীয় জনগণও দীর্ঘমেয়াদে উপকৃত হবে।
স্থানীয় বাসিন্দারা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এসব গাছ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply