1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত

নীলফামারী জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশি সেবা গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীর কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় অনলাইন জুম (Zoom) প্ল্যাটফর্মের মাধ্যমে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১)।
সভায় নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশি সেবা গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশি সেবার মানোন্নয়ন, সেবা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকার ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা পুলিশি সেবাকে আরও জনবান্ধব ও সেবামুখী করতে বিভিন্ন গঠনমূলক মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost