1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

মেয়েকে বাঁচাতে নিজের কিডনি দিতে চান মা , অর্থ না থাকায় অপারেশন অনিশ্চিত

 কুড়িগ্রাম প্রতিনিধি 
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের গয়ারী গ্রামের বাসিন্দা ও প্রয়াত সাংবাদিক জিয়াউর রহমানের (জিয়া) মেয়ে জিসা আক্তার জি‌নিয়া (১৭)।
দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছেন জিসা। প্রায় ৯ বছর ধরে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছেন তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, জিসার চিকিৎসা চলছে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের (পি‌জি) কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলামের তত্ত্বাবধানে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন যে, জিসার জীবন বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপনের (ট্রান্সপ্লান্ট) বিকল্প নেই।
এদি‌কে মেয়েকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে প্রস্তুত হয়েছেন জিসার মা নুরী বেগম। তবে কিডনি প্রতিস্থাপন, অপারেশন এবং পরবর্তী চিকিৎসা ব্যয়ের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। যা জোগাড় করা অসহায় পরিবারটির পক্ষে সম্ভব নয়।
জিসার মা নুরী বেগম বলেন, আমরা খুবই গরিব মানুষ। অন্যের ভিটায় বসবাস করি। স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্টে দিন কাটছে। কোনো রকমে সংসার চালিয়ে আসছি। এরই মধ্যে মেয়ের চিকিৎসার পেছনে যা কিছু ছিল, সব শেষ হয়ে গেছে।
একজন মা হিসেবে আমি আমার মেয়েকে হারাতে চাই না। তাই নিজের একটি কিডনি দিতে রাজি আছি। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপনে প্রায় সাড়ে তিন লাখ টাকা প্রয়োজন। এরপর রয়েছে ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয়। এত টাকা জোগাড় করার সামর্থ্য আমাদের নেই।
আমি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কা‌ছে অনুরোধ করছি। আপনারা আমার মেয়েটির জীবন বাঁচাতে এগিয়ে আসুন।
এলাকাবাসী জানান, জিসা একজন মেধাবী ও স্বপ্নবাজ তরুণী। কিন্তু দুরারোগ্য এই রোগে আক্রান্ত হয়ে তার স্বাভাবিক জীবন থমকে গেছে। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা না গেলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে।

ওই এলাকার ইউপি সদস্য মো. ফিরোজ দুলু বলেন, পরিবারটি অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে রয়েছে। দুই সন্তানের মধ্যে জিসা সবার ছোট। তার দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। চিকিৎসকরা জা‌নি‌য়ে‌ছে একটি কিডনি প্রতিস্থাপন করা গেলে সে সুস্থ জীবনে ফিরতে পারে। মেয়েটিকে বাঁচাতে তার মা নুরী বেগম নিজেই একটি কিডনি দিতে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কিডনি প্রতিস্থাপনসহ প্রয়োজনীয় চিকিৎসার বিপুল ব্যয় বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সমাজসেবা অধিদপ্তরে সহায়তার জন্য আবেদন করা হয়েছে। জিসা একজন মেধাবী শিক্ষার্থী। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে একটি সম্ভাবনাময় জীবন রক্ষা পেতে পারে। আমরা সবাই তার সুস্থতার জন্য সহযোগিতা ও দোয়া কামনা করছি।

জিসার চিকিৎসায় সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিরা তার মা নুরী বেগমের নামে ইসলামী ব্যাংক হিসাব নম্বর ২০৫০১৯৫০২০২৯৬৪৪০৯-এ অর্থ পাঠাতে পারেন।
এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহায়তা পাঠানোর নম্বর বিকাশ: ০১৯১৭-৭৭০৩৭৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost