1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

গোপালপুরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

এস,কে শিপন
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নের প্রত্যয়ে গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ। সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার নানা সমস্যা, সম্ভাবনা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত ইউএনও মঞ্জুরুল মোর্শেদ বলেন, “প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়ন এবং সুশাসন বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।” তিনি আরও উল্লেখ করেন যে, উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সরকারের নানামুখী সেবাসমূহ সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকরা সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারেন। এ সময় তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার পাশাপাশি উপজেলার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্ল্যাহর নেতৃত্বে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন জনদুর্ভোগের চিত্র ইউএনও’র সামনে তুলে ধরেন। একই সঙ্গে উপজেলার অপার সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে কীভাবে গোপালপুরকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা যায়, সে বিষয়েও গুরুত্বপূর্ণ মতামত দেন তারা। সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সবসময় সমন্বয় রেখে এবং বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন।
সভার শেষ পর্যায়ে গোপালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত সংবাদকর্মীরা তার সফল ও গৌরবময় কর্মজীবন কামনা করেন এবং গোপালপুর উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost