1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ৭০ বোতল ফায়ারডিলসহ মাদক কারবারি গ্রেফতার

মো: সাজিদ পিয়াল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৯ বার পঠিত

টাঙ্গাইলে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ‘ফায়ারডিল’সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জয়পুরহাট জেলার বাসিন্দা মো. আব্দুর রহিম (৬৩)।র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন দুপুর সাড়ে ২টার দিকে টাঙ্গাইল জেলার যমুনা সেতু পূর্ব থানাধীন গোলচত্বর এলাকায় যমুনা-ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এস.আই এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা আব্দুর রহিমকে আটক করা হয়।পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি বাঁশের ঝুড়ি থেকে ৭০ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়।র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফায়ারডিল সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost