1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরোদ্ধে মানব বন্ধন

 কুড়িগ্রাম প্রতিনিধি 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে “ এই স্লোগান কে ধারন করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে স্হানীয় হাইস্কুল মোড়ে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ জালালের সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন,, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল হক,, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু ইউনিয়ন যুবদলের সভাপতি মাঈদুল ইসলাম লাভলু ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন  মাদকের ছোবল থেকে এই চর ভূরুঙ্গামারী ইউনিয়নকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। বক্তারা  মাদক বিক্রেতাদের অবিলম্বে মাদক বিক্রি বন্ধ করতে বলেন।
, মানব বন্ধনে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউপি সদস্যগণ ও চর ভূরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্হানীয় সচেতন জনসাধারণ সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost