1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

রাণীনগরে রাতে চুরি,ভোরে থ্রি পিস-প্যান্ট পরে ছিনতাই

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নওগাঁর রাণীনগরে রাতে মোটরসাইকেল চুরি এবং ভোরে থ্রি পিস,কালো প্যান্ট পরে মুখ বেঁধে অভিনব কায়দায় স্বর্ণালংকার
ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে| এসময় ছিনতাইকারীদের মারধরে মিশুক প্রামানিক (২৪) নামে এক যুবক আহত হয়েছে|তাকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে| শনিবার রাতে এবং রোববার ভোরে পৃথক পৃথকভাবে এসব ঘটনা ঘটে|খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে|
ছিনতাইকারীদের কবলে পরা উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের শহিদুল ইসলাম বাবুর ছেলে মিশুক প্রামানিক জানান,রাতে তার নানা মারা যাবার খবর পেয়ে ভোর অনুমান পৌনে চারটায় একটি টমটম ভাড়া করে বাবা-মা ও পরিবারের লোকজনকে সাথে নিয়ে পার্শ্ববর্তি আত্রাই উপজেলার তিলাবুদুরি গ্রামে যাচ্ছিলেন| এসময় পথি মধ্যে রাণীনগর উপজেলার আলোপাড়ার মোড় নামকস্থানে পৌছলে থ্রি পিস ও কালো প্যান্ট পরা এবং মুখ বাঁধা তিনজন ছিনতাইকারী সড়কে বাঁশ ফেলে দিয়ে পথরোধ করে| এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে কাছে থাকা ২৩হাজার টাকা এবং মা মেরিনা বিবির গলায় থাকা পাঁচ আনা স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়| পরে জানতে পেরে স্থানীয় লোকজন এসে মিশুকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়| এঘটনার খবর পেয়ে ভোরেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে|
অপর দিকে উপজেলার খাগড়া গ্রামের শমসের আলীর ছেলে জহুরুল ইসলাম (৬২) বলেন, তিনি অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার| সেই সুবাদে দীর্ঘ দিন ধরে উপজেলার কুজাইল বাজারেএকটি চে¤^ারে বসে চিকিৎসা সেবা দিয়ে আসছেন| প্রতিদিনের ন্যায় শনিবার মোটরসাইকেল নিয়ে বাজারে গিয়ে চে¤^ার এলাকায় ডিসকভার ১০০সিসি মোটরসাইকেল রেখে মসজিদে এশার নামাজ আদায় করেন| এর পর নামাজ শেষে বের হয়ে দেখেন তার মোটরসাইকেল চুরি হয়ে গেছে| এঘটনায় রাতেই তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন|
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,ছিনতাইয়ের খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে| এসব ঘটনায় মামলারুজুসহ জরিতদের ধরতে এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost