1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সমাজসেবার আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

 কুড়িগ্রাম প্রতিনিধি 
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

কুড়িগ্রামে সমাজসেবার আয়োজনে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী উন্নয়ন সফটস্কিলস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শহর সমাজসেবা কার্যালয় কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত
কুড়িগ্রাম পৌরসভার নানা প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ৩০ জনের মধ্যে সমাজের উন্নয়নে তিন ক্যাটাগরিতে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের মধ্যে ছিল- নকশি কাঁথা, নাপিত ও কুমার প্রশিক্ষণ। এবং প্রশিক্ষণের ১০ দিনের মধ্যে ৩ দিন আরো বেশি দক্ষতা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে গিয়ে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়।

দশ দিনের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার বিকেলে সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

এসময় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহঃ হুমায়ুন কবির উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান, সমাজসেবা অফিসার, উপজেলা সমাজসেবা কার্যালয়, জলঢাকা, নীলফামারী এবং কোর্স কো-অডিনেটর হিসেবে ছিলেন মোঃ আবু সুফিয়ান, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রাম। এছাড়াও শহর সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণার্থীগণ তাদের পেশার মান্নোনয়নের জন্য সমাজসেবা হতে এককালীন অনুদান হিসেবে ১৮ হাজার টাকা তাদের নিজস্ব নামীয় হিসাব নম্বরে ইএফটির মাধ্যমে পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost