চিলমারীতে ভিটামিন এ ‘ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
চিলমারী প্রতিনিধি
আপডেট টাইম :
রবিবার, ২৮ জুন, ২০২৬
৫৬
বার পঠিত
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন – এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন, চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আবু রায়হান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার, এমটিইপিআই নাজমুল আলম সহ সংশ্লিষ্ট দপ্তরের আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
Leave a Reply