
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উপলক্ষে আজ বুধবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলার সভাপতি ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান,সিনিয়র শিক্ষক সাইফুর রহমান, হামিদুল ইসলাম, আয়নাল হক, ছলিম উদ্দিন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Leave a Reply