1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত

টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ বোতল নেশাজাতীয় ‘এসকাফ সিরাপ’ উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প।র‍্যাব জানায় বাংলাদেশ সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কের গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২৫ বোতল নেশাজাতীয় ‘এসকাফ সিরাপ’উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার মো. হাসিম বাবু (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. সিয়াম (২০)।র‍্যাবের দাবি জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের হেফাজতে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১২৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল একটি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসকাফ সিরাপ সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost