1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ৭ নম্বর ওয়ার্ড

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নীলফামারীর সংগলশী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট।
শুক্রবার (৩ জুলাই) উত্তর দীঘলডাঙ্গী বারুনীর ডাঙ্গা মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগলশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোসফেক-উল-হাসান (লুমেন), বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক ও সিইএসের প্রধান নির্বাহী মো. সেকেন্দার আলী (আদনান), বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুরের সিনিয়র সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী মো. শাহজাহান মোল্লা এবং ১২ নম্বর সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান (ফিজার)। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মেসার্স জীবন বিডি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. জুয়েল রানা জীবন।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের নিয়মিত ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজন আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল শেষে ৭ নম্বর ওয়ার্ড দল চ্যাম্পিয়ন এবং ৬ নম্বর ওয়ার্ড দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost