1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

 নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে তিন মাদক সেবিকে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে| শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান অভিযান চালিয়ে এই দন্ডাদেশ প্রদান করেন| দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে|
আদালত সুত্র জানায়,এদিন রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ আবাদপুকুর-পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া-গুয়াতা গ্রামের মাঝামঝি স্থানে সড়কের ওপর কয়েকজন মাদক সেবি নেশা করে পথচারীদের বিদ্রূপ করছিল| এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়| অভিযানে নেশা গ্রস্থ্য অবস্থায় গুয়াতা গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে জেমস আহম্মেদ(২৯),কালীগ্রাম বড়িয়াপাড়া (তেলিপুকুর) গ্রামের জুলহকের ছেলে রানা আহম্মেদ (১৯) ও হাসিবুল ইসলাম (২৩) কে হাতে নাতে ধরা হয়| এরপর তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেককে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে ১০০টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়| দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আদালত সুত্র জানিয়েছে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost