1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

দীঘিনালায় ৭বিজিবির জনসচেতনতামূলক সভা পুশইন ও চোরাচালানে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

মো সোহেল রানা দীঘিনালা সংবাদদাতা
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

পুশইন ও চোরাচালানে রোধে কঠোর অবস্থানে সীমান্তে অদ্রন্ত প্রহরী বাবুছড়া ব্যাটালিয়ন(৭বিজিবি)।
বৃহস্পতিবার বিকালে বাবুছড়া ব্যাটালিয়ন(৭বিজিবি’র) আয়োজনে দীঘিনালা উপজেলায় বাবুছড়া ইউনিয়নে ধনপাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্য বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, বাবুছড়া ইউনিয়নের বেশিরভাগ এলাকা দূর্গম। শিক্ষা, চিকিৎসা, সুপেয় পানির সমস্যা ও যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি সমস্যা ২৬টি পাড়ার মানুষ জন, শিক্ষার্থীর নৌকা যোগাযোগ করে। শুকনো মৌসুমে তারা মাইলের পর মাইল পাহাড়ি পথ পায়ে হেঁটে পারি দিতে হয়। যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে ব্যবসা বানিজ্য আরো প্রসার ঘটবে। জনসচেতনতামূলক সভায় বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল- মোঃ ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ(এসপিপি) বলেন, সীমান্ত দিয়ে অন্যদেশের নাগরিক পুশইন ও চোরাচালান ঠেকাতে সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি কঠোর অবস্থানে আছে। বাবুছড়া ৭বিজিবি আওতায় ৫৪কিলোমিটার সীমান্ত পাহারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশে সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতেও প্রস্তুত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি জনগনের পাশে থেকে কাজ করতে। পুশইন, চোরাচালান ও অবৈধ কোন তথ্য পেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য খবর দেয়ার আহবান জানান। নিজেদের এলাকা নিজেরাই ভালো রাখতে হবে, তাহলে আমার সবাই ভালো থাকব। আলোচনা সভায় শেষ ৭বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল- মোঃ ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ ধনপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন।
মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন -এম আবদুল্লাহ আল -মামুন এ এমসি ধনপাতা এলাকার দুস্থ রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন। এবং বিনামূল্যে
ঔষধ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost