1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত ১৫ দিনব্যাপী ট্রেডভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র প্রদান এবং প্রশিক্ষণ ভাতা ও এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুর ১২টায় নীলফামারী শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিক। সঞ্চালনা করেন শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, জেলা প্রবেশন অফিসার মো. ফরহাদ হোসেন, হাসপাতাল সমাজসেবা অফিসার নুর নাহার নুরী এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মোমিন। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমিনুল ইসলাম।
এবারের প্রশিক্ষণে মোট ২৫ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ব্লক-বাটিক ট্রেডে ১৪ জন নারী এবং রেফ্রিজারেশন মেরামত ট্রেডে ১১ জন পুরুষ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ৫০০ টাকা হারে ১৫ দিনের প্রশিক্ষণ ভাতা দেওয়া হয়। পাশাপাশি প্রতিদিন নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থাও ছিল।
প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট ট্রেড অনুযায়ী প্রয়োজনীয় যন্ত্রপাতি বিতরণ করা হয়। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বর্তমান সময়ে শুধু শিক্ষিত হলেই হবে না, দক্ষতাও অর্জন করতে হবে। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেকে কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে হবে। দক্ষ জনশক্তির চাহিদা, সম্মান ও পারিশ্রমিক তুলনামূলক বেশি। তাই আত্মনির্ভরশীল হতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, সরকার বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণী ও অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে, যাতে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অনগ্রসর জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost