1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এবং পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত ৮টায় শহরের মুক্তির মোড় এলাকার পার্ক ভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি রায়হান আলম। সভায় সদস্যদের সিদ্ধান্তে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে বিজয় টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন সভাপতি , বাংলা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন সাধারণ সম্পাদক, উত্তাল মাহমুদ সহ-সভাপতি, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাহেব আলী যুগ্ম সম্পাদক , নাগরিক টিভির সুমন আলী অর্থ সম্পাদক, এস টিভির মেহেদী হাসান অন্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক ,সোহেল রানা ক্রীড়া সম্পাদক, লোকমান আলী দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন । এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রায়হান আলম এটিএন টিভি, আবু বক্কর সিদ্দিক মাই টিভি, সাদেকুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট টিভি ,বেলায়েত হোসেন বাংলাভিশন টিভি ,কাজী কামাল হোসেন দেশ টিভি। মোট ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সাবেক আব্বায়ক কমিটির সভাপতি ও বর্তমান সভাপতি মোফাজ্জল হোসেন বলেন গত ৪ জুলাই ২০২৬ তারিখে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলন করে নিজেই প্রার্থী হয়েছেন। নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে এরকম গঠনতন্ত্র লঙ্ঘন এবং কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ার অভিযোগে বর্তমান নির্বাচন পরিচালনা কমিটি (নির্বাচন কমিশন) বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সবশেষে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সকলকে নিয়ে সংগঠনকে আরও বেগবান করার লক্ষ্যে এক সাথে কাজ করা প্রতিশ্রুতি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost