
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার বেলা এগারোটাটায় উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা (বিআরডিবির) আরডিও মোছাঃ উম্মে কুলসুম এর সঞ্চালনায় অনুষ্ঠ্যেয় আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বীরেন্দ্র রায়, চিলমারী উপজেলা সমবায় অফিসার মোঃ শাহাদত হোসেন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক গোলাম মাহবুব, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, আনন্দ টিভির প্রতিনিধি মোঃ আলমগীর হোসাইন প্রমুখ।
দিবসটি উপলক্ষে প্রায় ২ শতাধিক সমবায়ীর মাঝে রূপালী জাতের আমের চারা ও ১৪জন সুবিধা ভোগীর মাঝে ৮ লক্ষ টাকা ঋন প্রদান করা হয়।
এ-সময় বক্তাগণ বলেন, পল্লী উন্নয়ন ও সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
Leave a Reply