1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

দুই দফা দাবিতে নীলফামারীতে ডাক বিভাগের কর্মচারীদের স্মারকলিপি

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পঠিত

দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও ঐক্য পরিষদের নীলফামারী জেলা শাখার নেতারা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হোসাইন মো. সেলিম রেজা, নীলফামারী জেলা শাখার আহ্বায়ক জিকরুল হক শাহ, সদস্য সচিব জামিল আহমেদ, সদর উপজেলা শাখার পোস্টমাস্টার আমিনুল হক শাহ, ডিমলা শাখার পোস্টমাস্টার রেজাউল করিম, কিশোরগঞ্জ শাখার পোস্টমাস্টার আনিছুর রহমান এবং সৈয়দপুর শাখার পোস্টমাস্টার ওয়াহেদুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, তাদের দুই দফা দাবি হলো শাখা ডাকঘর কর্মচারীদের বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য নিরসনে কাজ করলেও ডাক বিভাগে কর্মরত শাখা ডাকঘর কর্মচারীরা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, মাসে মাত্র তিন থেকে চার হাজার টাকা সম্মানী দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পরিবার পরিচালনা করা অত্যন্ত কঠিন। এ অবস্থায় তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost