1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

চরভদ্রাসনে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০০৬ বার পঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে কথিত হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাত প্রায় ৯টার দিকে চরভদ্রাসন থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বিএস ডাঙ্গী এলাকার বারেক শিকদারের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো তিনটি পুরিয়া কথিত হেরোইন বের করে দেন বলে পুলিশের দাবি। উদ্ধার করা আলামতের মোট ওজন প্রায় ০.১৫ গ্রাম এবং আনুমানিক মূল্য এক হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নাজমুল খান (২৭), পিতা- সিদ্দিক খান, গ্রামের বাড়ি আব্দুল শিকদারের ডাঙ্গী, থানা- চরভদ্রাসন, জেলা- ফরিদপুর।

পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয় এবং ডিজিটাল নিক্তির মাধ্যমে ওজন নির্ধারণ করা হয়। পরে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা নং-১, তারিখ: ৯ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost