1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

চিলমারীতে আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

আলমগীর হোসাইন,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বসের জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামের চিলমারী থানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আলমগীর হোসাইন এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি অধ্যাপক গোলাম মাহবুব, সাংবাদিক আক্তারুজ্জামান আসিফ, চিলমারী মডেল থানার সাব ইন্সপেক্টর নুরুল হক, সাব ইন্সপেক্টর জুলফিকার আলী, আশরাফুল ইসলাম, বাসনা রায় প্রমুখ। কর্মসূচিতে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।


এ সময় বক্তারা বলেন, জন্মদিনকে আনুষ্ঠানিকতার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপন করা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। শেষে হাসান তৌফিক আব্বসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost