1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেলের উদ্যোগে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যান অ্যাপেলের উদ্যোগে পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার এমপি ডাঙ্গী (ম্যাজিস্ট্রেট বাড়ি বাজার) এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন যদি এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসে, তবে দরিদ্র মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।”

ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়া। এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান অ্যাপেলের কান্ট্রি ডিরেক্টর ড. কামাল খলিফা, সুদান প্রবাসী এবং সংস্থাটির ডিরেক্টর এ কে এম লুৎফর রহমান পাশা। তাদের সহযোগিতায় প্রথম পর্যায়ে পাঁচ শতাধিক অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে চরভদ্রাসন উপজেলার আরও অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা হিউম্যান অ্যাপেল ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost