1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ২০ জুলাই ২০২৬ তারিখে ধনবাড়ী উপজেলা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং প্রশাসনিক কার্যক্রমের খোঁজখবর নেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এদিন তিনি নবনির্মিত উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে উপস্থিত থেকে তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন।পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি স্বচ্ছতা জবাবদিহিতা এবং দ্রুততার সঙ্গে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost