1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

গাজীপুর জেলায় শ্রেষ্ঠ এস,আই নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম

আলমগীর হোসাইন, 
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

গাজীপুর জেলায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়ে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস অর্জনের কথা জানিয়েছেন এসআই জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এই অর্জন তার দায়িত্ব পালনে আরও নিষ্ঠা ও আগামী দিনের কাজকে সমৃদ্ধ করার অনুপ্রেরণা জুগিয়েছে।

এই অর্জনের জন্য জাহাঙ্গীর আলম গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শরিফ উদ্দিন স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মানসিক শক্তি ও সার্বিক দিকনির্দেশনা দিয়ে পাশে থাকার জন্য কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ জনাব শহিদুল ইসলাম পিপিএম স্যারকে বিশেষ ধন্যবাদ জানান।

এছাড়াও বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ রবিউল ইসলাম স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানান জাহাঙ্গীর আলম।

মাঠপর্যায়ে কাছ থেকে বিভিন্ন কাজে সহায়তার জন্য এসআই ইউসুব আলী ও এসআই রেজাউল করিম-এর অবদানও স্মরণ করেন তিনি। বিশেষভাবে ধন্যবাদ জানান গাজীপুর এলআইসি শাখায় কর্মরত এএসআই ইলিয়াস আলীকে, যিনি রাত-বিরাতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।

সবশেষে, কালিয়াকৈর থানার সকল অফিসার ও ফোর্স সদস্যদের উৎসাহ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost