1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামের চিলমারীতে ২১পিস ইয়াবাসহ ‘’ক্রিস্টাল মেথ আইস’’ উদ্ধার: গ্রেফতার ১

চিলমারী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১০ বার পঠিত

কুড়িগ্রামের চিলমারীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনভর পৃথক অভিযানে ২১পিস ইয়াবা ও উচ্চমাত্রার ভয়ংকর মাদক ”ক্রিস্টাল মেথ আইস” উদ্ধার : ১যুবক গ্রেফতার।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার রাজার ভিটা(তেলীপাড়া) এলাকার মৃত – ধলু মিয়ার ছেলে একরামুল হকের দক্ষিণ দুয়ারী শয়ন কক্ষ তল্লাশী করে স্টিলের শোকেসের ড্রয়ার থেকে ৫পিস ইয়াবা ও একটি সেনথিটিক ব্যাগে থাকা সাদা প্লাস্টিকের কৌটায় রাখা সাদা রংয়ের উচ্চমাত্রার ভয়ংকর মাদক, ৫০ গ্রাম “ক্রিস্টাল মেথ আইস” উদ্ধার করে। যার বাজার মূল্য কমপক্ষে ৫ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আমি ও আমার টিম উপজেলার থানাহাট ইউনিয়নের রাজার ভিটা গ্রামের তেলী পাড়ার একরামুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযানে তার শয়নকক্ষ তল্লাশী করে স্টিলের শোকেসের ড্রয়ার থেকে ৫পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সেনথেটিক সাদা ব্যাগ থাকা প্লাস্টিকের কৌটা থেকে ৫০ গ্রাম “ক্রিস্টাল মেথ আইস” উদ্ধার করি। তবে সেসময় একরামুল বাড়িতে না থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে বিকেলে প্রথমে থানাহাট বাজার হল মোড়ের ইলেক্ট্রনিকস ব্যাবসায়ী সাইফুল্লাহ কবীর সুজনের সবুজ পাড়ায় বাসায় তল্লাশী চালিয়ে কিছু না পেয়ে হল মোড়স্থ তার ব্যাবসা প্রতিষ্ঠানে তল্লাশী চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, উদ্ধার হওয়া “ক্রিস্টাল মেথ আইস” অত্যন্ত উচ্চমাত্রার ও ভয়ংকর মাদক। দেশে সীমিত পরিসরে এ মাদক উদ্ধার হলেও কুড়িগ্রাম জেলায় এই দ্বিতীয়বারের মতো এটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস।
এসআই মিজ জান্নাতুল ফিরদৌস বলেন, “মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost