1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

আমারে যদি সরকার, একটা ঘর দিত,তাইলে শান্তি হইবে!

আমতলী( বরগুনা) প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

বন্যা, ঝড় আর বৃষ্টির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন স্বামী-পরিত্যক্তা বিউটি বেগম।

তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন,বৃষ্টি নামলে আর ঘরে, ঘুমাইতে পারিনা!আমারে যদি সরকার, একটা ঘর দিত,তাইলে শান্তি হইবে!

সরেজমিনে গিয়ে দেখা যায়,বরগুনা আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের ৫নং ওয়ার্ড পায়রা নদীর উপকূলে একদম কোল ঘেষে অস্থাী বাঁধের ওপর ঝুপড়ি ঘরে বসবাস করছেন অসহায় বিউটি বেগম।

একমাত্র মাথা গোঁজার ঠাঁইটুকু নদী গর্ভে বিলীন হয়ে যায় দু বছর আগে। সেই থেকে পুরনো টুকরো টিন আর পলিথিন দিয়ে ঝুকি নিয়ে কোনরকম বসবাস করছে বাধের ওপর।সামান্য বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে, রাতে ঘুমাতে পারেন না বিউটি।
শরীরিক অক্ষমতা আগের মত কাজও পাননা তাই হাত পেতে যা পান তাই দিয়ে কখনও খেয়ে কখনও না খেয়ে দিনকাটে।

স্থানীয় বাসিন্দা ইউনুস শরীফ বলেন,খুব গরীব মানুষ,দিন আনে দিন খায়,থাকার মত একটা বাসস্থান নাই, সরকার যদি একে একটা ঘর দিত বা কোন সাহায্য করত হয়ত এর বাড়ি বাড়ি ভিক্ষা করে নাও খাওয়া লাগত।

ইউপি চেয়ারম্যান শিউলি পারভীন মালা বলেন,বিউটির বিষয়টা আমি জেনেছি, তাকে পূন:বাসন করা হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল হক কাওসার বলেন,আমরা সরেজমিনে খোঁজ নিয়ে তাকে সরকারি সুযোগ সুবিদার আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন,তদন্ত সাপেক্ষে অসহায় বিউটি বেগমকে সরকারি যাবতীয় সকল সুবিদা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost