1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

চরভদ্রাসন বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সাজ্জাদ হোসাইন সাজু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

ফরিদপুরের চরভদ্রাসন বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোগে গ্রাহকদের মধ্যে শরীয়াহভিত্তিক কল্যাণমুখী ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও গ্রাহকসেবা সম্প্রসারণের লক্ষ্যে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘শরীয়াহ ভিত্তিক কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরভদ্রাসন বাজারে অবস্থিত এজেন্ট ‘মামুন ট্রেডার্স’-এর আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (FAVP) জনাব আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার সিনিয়র অফিসার জনাব মো. ফারুক হোসেন এবং চরভদ্রাসন উপজেলা জামে মসজিদের সাবেক ইমাম ও সাবেক প্রধান শিক্ষক মাওলানা আবুল হাসান।

বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সেবার বিষয়ে গ্রাহকদের অবহিত করেন। তাঁরা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ, সহজ ও শরীয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই বা নিকটস্থ আউটলেট থেকে আমানত জমা, উত্তোলন, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারছেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মামুন ট্রেডার্সের এজেন্ট ও স্বত্বাধিকারী আব্দুল্লা আল মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost