1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

চিলমারীতে বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সিসি বøক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ময়নার খামার যুব সংঘ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে কাঁচকোল সড়কটারী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদীভাঙনের কারণে এলাকার বসতভিটা, আবাদি জমি, গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই ভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয়দের। অনেক পরিবার ইতোমধ্যে তাদের ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দ্রæত টেকসই ব্যবস্থা গ্রহণ না করলে কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত বিস্তির্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় বক্তারা নদীতীর রক্ষায় স্থায়ী সিসি বøক বাঁধ নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্থ এলাকায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, অস্থায়ী ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদীভাঙনের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন ময়নার খামার যুব সংঘের উপদেষ্টা মোছা. নিহারিকা শারমিন (দীপি), সভাপতি মো. মজিদুল হক মুকুল মÐল, সহ-সভাপতি মো. মঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক মো. হিরন মÐল, মাদ্রাসার সুপার মাওলানা শমসের আলী প্রমূখ।
বক্তারা আরও বলেন, কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত সড়কটি এলাকার মানুষের চলাচল, শিক্ষা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীভাঙন অব্যাহত থাকলে এই যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে এবং জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। তাই পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রæত প্রকল্প গ্রহণ করে স্থায়ী বøক বাঁধ নির্মাণের কাজ শুরু করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে একটি স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা। কর্মসূচিতে রানীগঞ্জ ইউনিয়ন ও ময়নার খামার এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ, তরুণ-যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
ফকিরেরহাট থেকে কাঁচকোল এলাকার মধ্যবর্তী অংশে সম্প্রতি বৃহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে ব্যাপক ধস ও ফাটল দেখা দিয়েছে। গত এক মাসে চার দফায় প্রায় ১৫০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ অংশে জরুরি মেরামতের জন্য চার দফায় মোট ২৪ হাজার জিওব্যাগ বরাদ্দ দেওয়া হলেও, জিওব্যাগ ডাম্পিংয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, নির্ধারিত স্থানে সঠিকভাবে জিওব্যাগ ফেলা হয়নি, ফলে ভাঙনের ঝুঁকি এখনো কাটেনি। এ অবস্থায় অস্থায়ী মেরামতের পরিবর্তে টেকসই সিসি বøক বাঁধ নির্মাণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost