1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ,গৃহবধূকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার চাষকপাড়া এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে একটি বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী আলহাজ্ব মো. সুজাউল ফারুক সরকার (সুজা) গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে সুজাউল ফারুক সরকার, তার ছেলে ও পুত্রবধূ বাড়িতে না থাকার সুযোগে পাঁচজন অপরিচিত ব্যক্তি তাদের বাড়ির মূল ফটকের সামনে এসে ডাকাডাকি করেন।
এ সময় তারা নিজেদের বাসা ভাড়া নিতে এসেছেন বলে পরিচয় দেন এবং বাড়ির মালিককে চেনেন বলেও দাবি করেন।
ভুক্তভোগীর অভিযোগ,সরল বিশ্বাসে তার স্ত্রী মোছা. লিলন আফরোজ গেট খুলে দিলে তিনজন নারী একটি শিশুকে সঙ্গে নিয়ে জোরপূর্বক বাড়ির ভেতরে প্রবেশ করেন। এরপর তারা তার নাকে অজ্ঞান করার ওষুধ প্রয়োগ করলে তিনি জ্ঞান হারিয়ে ডাইনিং রুমের মেঝেতে পড়ে যান।
এ সুযোগে অভিযুক্তরা শয়নকক্ষের আলমারির ড্রয়ারের তালা ভেঙে সেখানে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা, চুরি করে পালিয়ে যায়।

পরে রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর ছেলে মো. নিয়াজ মোর্শেদ নিশো বাড়িতে এসে তার মাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জ্ঞান ফেরার পর তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগকারী জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost