1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. w2s_ae0c358700f9@wp2shell.local : w2s_ae0c358700f9 :
  3. admin@69bd.tv : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ  জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন 

 কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত
​প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়ামোদী ও নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে কিশোর ও কিশোরীদের অংশ গ্রহণে এক মনোরম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর-এর পৃষ্ঠপোষকতায় এবং কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর-এর চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,​”নিয়মিত ক্রীড়া চর্চা ও সুস্থ বিনোদন তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস এবং যাবতীয় সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের মতো বড় আয়োজন তৃণমূল থেকে উদীয়মান ফুটবলারদের জাতীয় মঞ্চে তুলে আনতে সাহায্য করবে।”​অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, ডিআইজি প্রিজন (রংপুর) কামাল হোসেন, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর স্কুল ও কলেজ পরিদর্শক প্রফেসর আমিনুল ইসলাম, ডেপুটি কন্ট্রোলার জহুরুল ইসলাম প্রামানিক, সোনালী অতীত ক্লাব কুড়িগ্রাম জেলার সভাপতি আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুকসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।​ম্যাচ শুরুর আগে আমন্ত্রিত অতিথিরা কিশোর-কিশোরী খেলোয়াড়দের সাথে মাঠে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। খেলা শুরু হলে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে প্রীতি ম্যাচটি। দু’দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ক্রীড়াসুলভ মনোভাব উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।  প্রতিযোগিতা-২০২৬ সফল করতে এবং সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করতে কুড়িগ্রাম জেলার প্রতিটি উপজেলাতেই ধাপে ধাপে উদ্বুদ্ধকরণ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের ধারাবাহিক উদ্যোগ জেলা পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের জাতীয় অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost