
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, চিলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুর আলম মুকুল, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার ও নৌ-পুলিশের অফিসার ইনচার্জ গোলাম মওলা সহ আরো অনেক বক্তব্য রাখেন।
এসময় বক্তাগণ চিলমারী উপজেলার সমসাময়িক আইনশৃঙ্খলার অবনতি, চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ও নদী ভাঙ্গন বিষয়ে তুলে ধরেন।
পরে সংসদ সদস্য চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন পূর্বক চিকিৎসারত রুগীদের খোঁজ-খবর নেন এবং গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ ও চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।
Leave a Reply