
কুড়িগ্রামের উলিপুরে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নে অপহরণ কারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী এ মানববন্ধন করে।
অভিযোগে জানা যায় বুড়া-বুড়ি ইউনিয়নের পুর্ব আঠারোপাইকা এলাকার এনামুল হক কারী পাশ্ববর্তী হিন্দু গ্রামের শ্যামলের স্ত্রী শ্রীমতী আতুশি রানীকে একা পেয়ে জোর পুর্বক ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় মেয়ের চিৎকারে লোকজন ছুটে এসে এনামুল কে দৌড়ে পালাতে দেখতে পায় । পরে এলাকাবাসী ধর্ষণের বিচার দাবি করলে ধর্ষক পালিয়ে এলাকা ত্যাগ করে। বিচার বা মামলা করলে ধর্ষিতা কে অপহরণ করার হুমকি দিচ্ছে।
স্থানীয় সুধি সমাজের ব্যানারে ধর্ষকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে। সমাবেশে ধর্ষিতার স্বামী শ্যামল সহ এলাকাবাসী বক্তব্য রাখেন এবং দ্রুত গ্রেফতারের দাবি জানান।
Leave a Reply