
‘বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য ধারন করে “২০২৫-২০২৬ আর্থিক সালে পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীব বৈচিত্র্য সমৃদ্ধকরণ শীর্ষক” প্রকল্পের আওতায়
অবক্ষয়িত ভূমি/বসতভিটায় বনায়নের জন্য বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪আগস্ট) সকালে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় মেরুং রেঞ্জ ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের
আয়োজনে ২০২৫-২০২৬ আর্থিক সালে পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীব বৈচিত্র্য সমৃদ্ধকরণ শীর্ষক” প্রকল্পের আওতায় অবক্ষয়িত ভূমি/বসতভিটায় বনায়নের জন্য ব্যাক্তি পর্যায় বিনামূল্যে চারা বিতরণ করেন মেরুং রেঞ্জ এর কর্মকর্তা বাবুরাম চাকমা।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো আল আমিন, সিনিয়র সাংবাদিক মো সোহেল রানা, মেরুং রেঞ্জ এর ডেপুটি রেঞ্জার জাফর উল্লাহ, ফরেস্ট গার্ড মিটন চাকমা ও নাজমুল কবির প্রমূখ।
এতে ব্যক্তি ও সমিতি পর্যায় ৫হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়।
Leave a Reply