1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি 

 কুড়িগ্রাম প্রতিনিধি 
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত
মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষন ক্যাম্প কুড়িগ্রাম সরকারি কলেজে আজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭দিনব্যাপী প্রশিক্ষন কমসূচির ক্যাডেট প্রশিক্ষন জমকালো সমাপনি অনুষ্ঠান কুচকাওয়াজ ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা ও লালমনিরহাট জেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ৫২ জন ক্যাডেট অংশ গ্রহন করে। এর মধ্যে পুরুষ ২শ৫১জন মহিলা ১শ১জন ।নিবির এই প্রশিক্ষন ক্যাডেটদের সুশৃংখল জীবন যাপন,শৃংখলা রক্ষা,ড্রিল, ফাষ্ট এইড,অগ্নি নির্বাপন ব্যবস্থা,প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগের উপর অভিযান এবং নেতৃত্ব বিকাশে বিভিন্ন তাত্বিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষন চলা কালীন সময়ে শনিবার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ কুড়িগ্রামে আসেন। তিনি ক্যাডেটদের উদ্দ্যেশে বলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেটদের যুব সমাজকে সুশৃংখল দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ ভুমিকা রাখছে। যে কোন জাতীয় সংকটে এবং প্রাকৃতিক দুর্যোগে বি এন সিসির ক্যাডেটরা নিস্বাথ সেবা প্রদান করছে। তিনি ক্যাডেটদের বিভিন্ন কাযক্রম প্রদশন করেন।
অনুষ্ঠানের শেষে রবিবার সন্ধ্যায় কলেজ অডিটরিয়ামে শৃংখলা ড্রিল ও অন্যান্য প্রতিযোগীতায় সেরা ক্যাডেটদের ও প্লাটুন গুলোর হাতে সম্মনা স্মারক ও পুরুষ্কার তুলে দেন। ক্যাডেটদের পরিবেশিত সাংসস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost