1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

৫১ বিজিবির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

নাসির উদ্দিন শাহ মিলন,নীলফামারী:

সীমান্ত রক্ষার দায়িত্বের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

শুক্রবার (১ মে) সকালে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর উদ্যোগে চিলাহাটি, কেতকিবাড়ী ও কালিগঞ্জ বিওপি এলাকায় প্রায় অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে খাদ্য ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমান।

লে. কর্নেল নাজিউর রহমান বলেন, দেশের সীমান্ত যেমন : গুরুত্বপূর্ণ, তেমনি সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণও বিজিবির কাছে সমান গুরুত্ব বহন করে। তাদের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত অঞ্চলে শিক্ষার বিস্তার এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিজিবি নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করছে। বিশেষ করে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। এ ধরনের কার্যক্রম শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost