
‘রুপালী জীবন নিরাপদ জীবন, নিরাপদ হোক সকল়ের জীবন, এই শ্লোগানে রূপালী লাইফ ইনসিওরেন্স পিএলসি কুড়িগ্রাম সার্ভিসিং সেলের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুড়িগ্রাম শহরের সবুজপাড়া এলাকায় কুড়িগ্রাম কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রূপালী ইনসিওরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: গোলাম কিবরিয়া। এসময় প্রধান অতিথি ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
অন্যান্যর মধো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো: খলিলুর রহমান রতন, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সাবেক সিভিল সার্জন ড: আমিনুল ইসলাম, আল নেওয়াজ শরীফ। সভাপতিত্ব করেন- রূপালী ইনসিওরেন্স এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো: শফিকুল ইসলাম।
Leave a Reply