1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৬দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬ টা দোকান মালিকের কাছ থেকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন দোকানে খাদ্যপণ্যের মান, মূল্য তালিকা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। অনিয়ম প্রমাণিত হওয়ায় চার দোকান মালিককে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাইবান্ধা জেলা খাদ্য নিরাপদ কর্মকতা এএফ এম আসাদুল ইসলাম এ সময় উপস্থিত গাইবান্ধা জেলা ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র, গোবিন্দগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি ভোক্তাদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost