1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ নাকাইহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড তামশিদ ইরাম খান

উজ্জ্বল হক প্রধান, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ ইরাম খান।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান। এ সময় তিনি বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন।
পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এসিল্যান্ড তামশিদ ইরাম খান। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি।
পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে বিদ্যালয়ের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার এরফান উদ্দিনসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost