1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামে  গাঁজা ও  প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার 

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত
কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও একটি প্রাইভেট কার সহ দুইজনকে গ্রেফতার করেছে।  বুধবার (১৯ আগস্ট) রাতে সা কুড়িগ্রাম সদর থানার ধরলা ব্রীজের পশ্চিম পার্শ্বের টোল প্লাজার সামনে থেকে  প্রাইভেট কার এর পেছনের সিট এর নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ১০ টি প্যাকেটে ১০ কেজি গাঁজা সহ প্রাইভেট কার চালক  মোস্তাকিন ও তার সহযোগী লিটন কাজী কে গ্রেফতার করা হয়।
খুলনা জেলার ফুলতলা থানাধীন ধোপাখোলা এলাকার মোস্তাকিন কাজী (২৪) ও তার সহযোগী একই এলাকার লিটন কাজী (২৬) দুজনকে ডিবি পুলিশ  হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহণে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করে।
‎কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ মাসুদ রানা  সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, অদ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে মাদকসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়  ।
মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost