1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

দীঘিনালায় নিম্নাঞ্চল পানিতে প্লাবিত সাজেক- লংগদু -দীঘিমালা সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ

সোহেল রানা, দিঘিনানা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় গতকাল রাতে অবিরাম মুসল ধারায় বৃষ্টি বষনের ফলে মেরং, কবাখালী, বোয়ালখালী ইউনিয়নে বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে।
মেরুং ইউনিয়নে বাঁচা মেরুং স্টিল ব্রীজ এলাকায় সড়ক ও ব্রীজ পানিতে তলিয়ে দীঘিনালা – লংগদু সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে গেছে।অপরিদেক কবাখালী ইউনিয়নের মাইনী ব্রীজ সংলগ্ন কবর স্থান এলাকায় সড়কে পানিতে তলিয় যাওয়া কারনে দীঘিনালা- সাজেক-সাথে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। এনে শতশত সাজেক গামী পর্যটক ভোগান্তিতে পড়ছে। ৫শতাধিক পরিবার পানি বন্ধি হয়ে পড়ছে।
কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, গররাতে হঠাৎ অবিরাম বৃষ্টি হওয়ায় ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল কবাখালী ইউনিয়নের বেশকিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এতে শতাধিক পরিবার হঠাৎ পানি বন্দি হয়ে পড়ে। পরিস্থিতি অবনতি হলে বন্যা দেখা দিলে ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে মোকাবিলা করার প্রস্তুতি রয়েছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ বলেন, গত রাতে মুষল ধারায় অবিরাম বৃষ্টি হওয়ায় কারনে উজান থেকে নেমে আসা পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দীঘিনালা- লংগদু- সাজেক সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে। পানি অবনতি হয়ে বন্যা দেখা দিলে মোবাকিলা করার জন্য উপজেলা প্রশাসন প্রস্তুতি আছে। পানি বন্দি ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা নিরুপন করে সহায়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost