1. online@69bd.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@69bd.tv : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

উলিপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিষ্টি বিতরণ

 কুড়িগ্রাম প্রতিনিধি 
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

কুড়িগ্রামের কৃতি সন্তান এডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র  ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এর নির্দেশনায় উলিপুর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিষ্টি বিতরণ করা হয়েছে।

‎শনিবার (২২ আগস্ট) রাত এগারোটায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা শহরের বিভিন্ন সড়কে রিকশা চালক, যাত্রী, পথচারী ও ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

‎মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের আহবায়ক নাজমুল হুদা, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব খাইরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ছাবেদ আলী প্রমুখ।

মিষ্টি বিতরণ শেষে শহরের প্রাণকেন্দ্র গবার মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যে দলের দুঃসময়ের কাণ্ডারি রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় উচ্ছাস প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। মহাসচিবের দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামের মানুষের জন্য গৌরবের বিষয় বলেও মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost